সাপাহারে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উদযাপন!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উদযাপন! নওগাঁর সাপাহারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জবই বিল পর্যটন এলাকায় দিবস উপলক্ষে কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন পর্যটন কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, পর্যটন এলাকায় বসবাসরত সকল । জনসাধারণ,দোকানদার ও নৌকা চালকদের সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল এলাকায় এবারে দিবসটি পালন করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্যগণ, ওভার স্কাউটের সদস্যগণ, স্থানীয়গণ মাধ্যম কর্মীগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.