মীরডাংঙ্গী মহেশপুর করব স্থানে সেচ্ছায় জঙ্গল পরিস্কার!
নাজমুল হোসেন, ঠাকুরগাঁওঃ
মীরডাংঙ্গী মহেশপুর করব স্থানে সেচ্ছায় জঙ্গল পরিস্কার! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মীরডাংঙ্গী মহেশপুর করব স্থানে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের জঙ্গলে। আর এতেই নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। তাই কবর স্থান পরিস্কার রাখতেই সেচ্ছায় স্থানীয় কয়েকজন ব্যক্তি খুনতি কোদাল ও দা কাস্তে নিয়ে নেমে পড়েছেন জঙ্গল পরিস্কার করতে।রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, প্রায় ১০-১৫ জন যুবক বৃদ্ধ সহ এই কবর স্থানের জঙ্গল পরিস্কারের কাজ করছেন।
তাদের সাথে কথা বলে যানাযায়, দীর্ঘদিন ধরে এই করব স্থানের জঙ্গল পরিস্কার না করায় এখন সেই জঙ্গল ছড়িয়ে পড়েছে সব খানেই। তাই হঠাৎ করে মানুষ মারা গেলে সেখানে যাওয়া যায় না। এমনকি করব স্থানের ভিতরে করব খুড়তে গেলে কঠিন সমস্যা সৃষ্টি হয়।সেখানে আরো বাসা বেধেছ বিভিন্ন ধরনের বিশাক্ত সাপ বিচ্ছু শিয়াল সহ অনেক কিছু। তাই কবর স্থান কে পরিস্কার রাখতেই প্রথমে জাফর ইসলাম, ময়ফল ও বকুল সহ তিন জন ব্যক্তি নিজে উদ্যোগ গ্রহণ করে জঙ্গল পরিস্কারের কাজে নেমে পড়ে।
তবে এখন দিন দিন সেখানে এলাকার বিভিন্ন লোক এসে পরিষ্কার কাজে সহযোগিতা করছেন। তবে তারা বলছেন এই কয়েক জন মানুষ মিলে ২০ বিঘার মতো করব স্থানের জঙ্গল পরিষ্কার করা সম্ভব না, তাই আশপাশের যারা এই গোরস্থানের সাথে সংশ্লিষ্টতা আছেন তারা যদি সহযোগিতা করে আমরা সহজেই এই কাজটি করতে পারবো ইনশাআল্লাহ। তবে তাদের এই কাজ কে অনেকেই ইতিবাচক দিক হিসেব দেখছেন ও সাধুবাদ জানাচ্ছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.