মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু! রাজশাহী মোহনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একরামুল হক (৫০) নামে এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। রাজশাহীর মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড় ৬ টার সময় মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে ভ্যান চালক একরামুল হক ভ্যান চালিয়ে সইপাড়া মোড় থেকে বাড়িতে যাচ্ছিন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একরামুল হক ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। যাত্রীবাহী বাসটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেক গ্রহণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.