সিলভার কাপ মাছ খেতে দেওয়ায় আত্মহত্যা করে হোসাইন!
নিউজ ডেস্কঃ
সিলভার কাপ মাছ খেতে দেওয়ায় আত্মহত্যা করে হোসাইন! দুপুরে ভাত খেতে বসলে ছেলের ভাতের থালায় মাছের একটা বড় টুকরো তুলে দেন মা। এ সময় ছেলে মাকে জিজ্ঞেস করে এটা কি মাছ? মা উত্তর দেন এটা সিলভার কাপ মাছ। সাথে সাথে ছেলের মাথা গরম হয়ে যায় এবং মাকে বলে আমি এই মাছ খাবোনা আমি খাবো পাঙ্গাস মাছ আমাকে পাঙ্গাস মাছ রান্না করে দাও। মা বলেন আজ এই মাছ রান্না করেছি এটাই খাও কাল পাঙ্গাস মাছ রান্না করে দিবো।
এ সময় ছেলে আরো রেগে গিয়ে ঘরের জানালা দিয়ে মাছ ফেলে দেয়। তখন মা একটু রাগ করে ছেলেকে বলেন, আমি মরলে বেশি করে পাঙ্গাস মাছ খাশ। এই কথা বলে ছেলেকে বলেন থাম দেখি তোর খালার বাড়িতে কি তরকারি নিয়ে আসি। এ সময় ছেলে হাত ধুয়ে বিছানায় শুয়ে পড়ে।
খালার বাড়ি থেকে মায়ের আসতে দেরি দেখে মায়ের উপর অভিমান করে ওই ঘরের ডাপের সাথে ওড়না বেধে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে ১৬ বছরের হোসাইন। এ সময় হোসাইনের বড় বোন মৌসুমী ঘরে গিয়ে তার ভাইয়ের মরদেহ ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে হোসাইনের মরদেহ নিচে নামায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক।
শনিবার (২৯ জুলাই) বিকেলে ৩টার দিকে ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের জিয়ারকোল গ্রামে। মৃত হোসাইন ওই গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।
বাগাতিপাড়া সদর ইউনিয়ন চেয়ারমযান মোঃ মজিবর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসাইন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর ইউপি সদস্য সিদ্দিকের মাধ্যমে শুনেই তিনি ঘটনাস্থলে যান। মৃত হোসাইনের বাবা মোজাম্মেল ২০১৩ সালে মারা যাওয়ায় হোসাইন বেশিদূর পড়াশোনা করতে পারেনি। সে দিন মজুরের কাজ করতো বলেও জানান তিনি।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, খবর পেয়ে তিনি সহ অন্য পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। মরদেহের প্রাথমিক সুরৎহাল শেষে তারা বুঝতে পেরেছেন হোসাইন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের বা অন্যকারো কোন অভিযোগ না থাকায় সেখানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.