বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়! মৎস্য সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্মৃদ্ধি অর্জনে গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার, অফিস সহকারী আনোয়ারুল বাসার, শেফালী খাতুন বাগাতিপাড়া স্মার্ট প্রেসক্লাবের আব্দুল আওয়াল প্রমুখ ও ফজলুর রহমান প্রমুখ। দপ্তর সূত্রে জানা যায়, ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ-২০২৩।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.