শিক্ষক-কর্মচারীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করলেন এমপি বকুল!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
শিক্ষক-কর্মচারীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করলেন এমপি বকুল! নাটোরের বাগাতিপাড়ায় জাতীয়করনের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতি। সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। বুধবার (১৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
শুরুতে উপজেলা চত্ত্বরে শিক্ষক-কর্মচারীরা এক মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে তারা উপজেলা চত্ত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মালঞ্চি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ইউএনও কার্যালয়ের সামনে এক সমাবেশে উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হাকিমের পরিচালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবর প্রমুখ।
এ সময় সমাবেশে স্থানীয় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল অংশ নিয়ে শিক্ষক-কর্মচারীদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করেন এবং বিষয়টি সুরাহা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে ইউএনও কার্যালয়ের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.