বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি! নাটোরের বাগাতিপাড়ায় বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতির বাগাতিপাড়া উপজেলা শাখা। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারন সম্পাদক আঃ করিম, উপজেলা সভাপতি আঃ হাদী, সাধারন সম্পাদক আব্দুল আলীম, সহ-সভাপতি মশিউর রহমান মানিক, রফিকুল ইসলাম প্রমুখ। স্মারকলিপিতে বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধিসহ অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে সার্বজনিন রেশনিং পদ্ধতি চালু, ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নদ-নদীগুলোকে সচল করে ভূ-পৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহারে ডেলটা প্ল্যান তৈরি, পচনশীল কৃষিদ্রব্য সংরক্ষণে হিমাগার স্থাপনসহ ১০টি দফা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.