লালপুরে চালকের গলায় চাকু দিয়ে ফাঁস দিয়ে অটোভ্যান ছিনতাই!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে চালকের গলায় চাকু দিয়ে ফাঁস দিয়ে অটোভ্যান ছিনতাই! নাটোরের লালপুরে লালন নামে এক চালকের গলা কেটে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার স্টেশনের কর্মীরা। সোমবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অটোভ্যান চালক লালন উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভ্যান চালক লালন তার অটোভ্যান নিয়ে ভাটপাড়া যাওয়ার সময় অজ্ঞাত যাত্রী তার ভ্যানে ওঠে। পরে ওই এলাকার ফাঁকা রাস্তায় পৌঁছালে যাত্রীবেসী ছিনতাইকারী লালনের গলায় চাকু দিয়ে ফাঁস দিয়ে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় লালন ছুটে গিয়ে লালপুর ফায়ার স্টেশনে গেলে ফায়ার কর্মীরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ছিনতাইয়ের ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.