সাপাহারে তিলনা ইউপির উপনির্বাচনে নৌকার মান্নান বিজয়ী!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে তিলনা ইউপির উপনির্বাচনে নৌকার মান্নান বিজয়ী! নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নৌকা প্রতীকে ৬হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদদ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সরদার বিদ্যুত আনারস প্রতিকে পেয়েছেন ৪হাজার ৬৮২ ভোট।
১৭জুলাই সোমবার সকাল ৮ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিলনা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হয়।
ওই ইউনিয়নে নারী ভোটার সংখ্যা ৯৭০৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯৫৯৪ সহ সর্বমোট ১৯হাজার ৩০২জন। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে সারা ইউনিয়নে গড়ে ৬১%ভোট কাষ্ট হয়েছে। উল্লেখ্য যে গত ৪এপ্রিল ২০২৩ইং তারিখে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোসলেম উদ্দীন এর মৃত্যুর পর সরকারী তফসীল অনুযায়ী উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.