শাহজাদপুরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত!
শাহজাদপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত! সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
এ সময় মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১. আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সন্ধ্যা হতেই পুলিশ টহল থাকবে। ২. মদ্যপ অবস্থায় রাস্তায় কাউকে পেলেই তাকে আটক করা হবে। ৩. ইয়াবা, গাজা সহ মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হবে। মদ বিক্রেতার লাইসেন্স মোতাবেক মদ বিক্রি করতে হবে, লাইসেন্সে বরাদ্দের বেশী মদ বিক্রি করতে পারবে না। ৪. শান্তি বিঘ্নিতকারী ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে প্রশাসনের সংলাপ চলমান থাকবে।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, শাহজাদপুর সার্কেল এস পি মো: কামরুজ্জামান পিপিএম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি মেরিনা জাহান কবিতা তার বক্তব্যে বলেন, সত্য সবসময় কঠিন হয় তবুও আমাদের সত্যের পথেই থাকতে হবে। জনগণ আমাদের পাশে আছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.