নাটোরে মাইক্রো চাপায় বাইসাইকেল আরোহী নিহত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে মাইক্রো চাপায় বাইসাইকেল আরোহী নিহত! নাটোরে মাইক্রেবাসের চাপায় ছালামত আলী নামে ৭২ বছর বয়সী এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) নাটোর-ঢাকা-পাবনা মহাড়কের সৈয়দের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ছালামত সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত ছাবের আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান জানান, বুধবার বেলা বারোটার দিকে সালামত আলী বাইসাইকেল যোগে নিজ বাড়ি আটঘরিয়া থেকে হয়বতপুরের দিকে যাচ্ছিলেন। গ্রামীণ সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় নাটোরগামী একটি মাইক্রেবাস তাকে সহ বাইসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছালামত মারা যায়। এসময় হাইওয়ে পুলিশ মাইক্রেবাসটি জব্দ সহ চালক জয়নাল আবেদীনকে আটক করে। আটক মাইক্রে চালক জয়নাল আবেদীন গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের ফইমুদ্দিনের ছেলে। পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জনয নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.