নাটোরে প্রথমবারের মত ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ী আটক!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে প্রথমবারের মত ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ী আটক! নাটোরের বড়াইগ্রাম থেকে প্রথমবারের ৪০ হাজার টাকা মুল্যমানের ৪ গ্রাম মত ক্রিস্টাল মেথ আইস নামের ক্রেজি মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামের সাজদার প্রামানিকের ছেলে আবু সালেহ ওরফে রিংকু (৩৯)। গত রাতেই রিংকুকে মাদক মামলায় আটক দেখিয়ে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সোমবার রাত ১১ টায় জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আবু সালেহ ওরফে রিংকুকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ক্রিস্টাল মেথ আইস নামের ক্রেজি মাদক উদ্ধার করা হয়। নাটোরে ক্রিস্টাল মেথ আইস নামের ক্রেজি মাদক উদ্ধারের ঘটনা এটিই প্রথম। এসআই রফিকুল আরো জানান, আটক রিংকু একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রুজু করার পর তাকে সোমবার রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.