দুপচাঁচিয়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন!
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন! বগুড়ার দুপচাঁচিয়ায় সৎ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে। বুধবার (২৮ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত মাসুম মন্ডল (৩৫) এবং অভিযুক্ত সৎ বড় ভাই শহীদ হাসান মন্ডল সুইট (৩৬) দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে দুই ভাইয়ের তর্ক চলে। এ সময় বড় ভাই সুইট ছোট ভাই মাসুমকে বুকের বাম পার্শ্বে ও পিঠে স্বজোরে ছুড়ি দিয়ে আঘাত করে। মাসুম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা সুইটকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক সুইটকে গ্রেপ্তার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মাসুমের মরদেহ থানায় নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) প্রেরণ করা হবে। পুর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.