বিএনপি নেতা চাঁদের মুক্তির দাবিতে পোষ্টার সাঁটাতে গিয়ে গ্রেপ্তার এক!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা চাঁদের মুক্তির দাবিতে পোষ্টার সাঁটাতে গিয়ে গ্রেপ্তার এক! রাজশাহীর বাঘায় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের মুক্তির দাবিতে পোষ্টার সাঁটানোর গিয়ে সুরুজ্জামন সুরুজ (৪৮) নামে এক বিএনপি নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জুন) রাত পৌণে ১২ টার দিকে বাঘা পৌর ভবনের সামনে ওয়ালটন প্লাজা ও তার আসেপাশে পোষ্টার সাঁটানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। সুরুজ্জামান সুরুজ বাঘা পৌরসভার দক্ষিণ মিলক বাঘা গ্রামের সুরাত আলী ছেলে ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতের আধাঁরে বাঘায় অবাঞ্চিত জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের মুক্তির দাবিতে পোষ্টার সাঁটাচ্ছিলেন বিএনপি নেতা সুরুজ্জামন সুরুজ। এ সময় উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নয়ন সরকার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব পোষ্টার সাঁটাতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বাঘা থানার পুলিশ শতাধিক পোষ্টারসহ তাকে গ্রেফতার করে। পরে তাকে পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বিএনপি নেতা আবু সাইদ চাঁদ একজন বিতর্কিত নেতা। তাঁর মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি নেতা সুরুজ্জামান সুরুজ পোষ্টার সাঁটাতে গিয়ে আওয়ামী লীগের নেতার সাথে উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুরুজ্জামানের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
উল্লেখ্য, ১৯ মে পুঠিয়ার উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করবস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। তারপর থেকে বাঘায় তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবাঞ্চিত ঘোষণা করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.