লালপুরের ওয়ালিয়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত!
মোঃ মনজুরুল ইসলামঃ
লালপুরের ওয়ালিয়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত! নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুর রশিদ বাবু মাস্টার। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ওয়ালিয়া বাজারের পালপাড়া কদমতলা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় ওয়ালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস'র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর প্রমূখ।
এসময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নমূলক নানা তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুর রশিদ বাবু মাস্টার।
পরিশেষে হুসাইন মোহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনায় ও দেশের মঙ্গল কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.