রাজশাহীতে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা! রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৫ জুন) সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় আচারণবিধি ভেঙ্গে প্রচার-প্রচারণা চালানোর দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে চার হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
প্রচার-প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে ৫০০ টাকা, অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের শিবলী রহমানকে ৫০০ টাকা, মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুল ইসলামকে ৩০০ টাকা ও রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.