রাণীশংকৈলে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁওঃ
রাণীশংকৈলে খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ! ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫জুন সোমবার সকালে ২০২২-২০২৩ অর্থবছরে খরীফ /২০২৩-২০২৪ মৌসুমে সরকারের প্রণোদনার কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (নাবী)ও আমন ধানের উফশী জাতের বীজ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও কৃষি উপকরণ সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার কৃষি অফিস চত্বরে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম সহ কৃষি অফিসের সহকারী কৃষি অফিসার বৃন্দ ও কৃষক কৃষাণীগণ,সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ মৌসুমে উন্নত আমন ধানের বীজ ও পেঁয়াজ বীজ, সার, কৃষি সহায়তা হিসেবে বিনামূল্যে PTOL মেশিন প্রদান করছে সরকার। ধান বীজ সার মোট ১৫০০ জন কৃষক পাবে, পেঁয়াজ বীজ মোট ২০৬০ জন কৃষক পাবে। তবে পেঁয়াজ বীজ ১ কেজির সাথে ডিএপি ২০কেজি, এমওপি ২০ কেজি, পলেথিন ১৫০ বর্গমিটার,সুতলি ৫০০গ্রাম, প্রভেক্স ১৫ গ্রাম,সেচ বাবদ ৫০০টাকা,শ্রমিক বাবদ ১৫০০ টাকা, বাঁশ ক্রয় ৮০০টাকা, মোট ২৮০০ টাকা প্রতি কৃষক পাবে।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.