নলডাঙ্গায় গৃহবধুকে যৌন নিপিড়ন করায় যুবক আটক!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় গৃহবধুকে যৌন নিপিড়ন করায় যুবক আটক! নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধুকে (২১) যৌন নিপিড়নের অভিযোগে উঠেছে মোঃ নিশান প্রামানিক (২৩) নামে এক যুবককের বিরুদ্ধে। এই ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে ঐ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এর আগে সাড়ে ১০টার দিকে আটক নিশান প্রামানিক ওই গৃহবধুকে যৌন নিপিড়নের চেষ্টা করে। আটক নিশান প্রামানিক উপজেলার ব্রক্ষ্মপুর পুর্বপাড়া এলাকার মোঃ রহিদুল ইসলামের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধু তার বাবার বাড়ি পুর্ব সোনাপাতিল গ্রাম থেকে পশ্চিম সোনাপাতিল গ্রামে মামা শশুর জেলারের বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় মান্নান চৌকিদারের বাড়ির সামনে পৌছালে নিশান নামে ওই যুবক মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে এবং ওই গৃহবধুকে তার মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নিশান যৌনবাসনা পুর্ণ করতে ওই গৃহবধুকে জাফটে ধরে এবং যৌন নিপিড়নের চেষ্টা করে। এসময় ওই গৃহবধু চিৎকার দিলে নিশান পালিয়ে যায়। পরে রাতেই ওই গৃহবধু বাদি হয়ে নিশান প্রামানিককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোমবার (৫ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.