নাটোরে ৫ দফা দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৫ দফা দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন! আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন ও ৫ % কোটাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোরে মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি প্রদান করেছে আদিবাসী জনগোষ্টি।
মঙ্গলবার (২৯ মে) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে শহরের স্বাধীনতা চত্ত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, দপ্তর সম্পাদক শ্যামলাল তেলী, সদস্য মাধাই মুন্ডা, উপদেষ্টা বাকী বিল্লাহ রশীদি, অনুপ ভট্টাচার্য্য, আদিবাসী যুব পরিষদের জেলা সভাপতি পরিতোষ মুন্ডা, সাধারণ সম্পাদক সুজিত তেলী বাবু, সদস্য হেমন্ত পাহান প্রমূখ।
মানববন্ধনশেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.