লালপুরের ২টি কাঁচা রাস্তা পাকা করণে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন!
লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুরের ২টি কাঁচা রাস্তা পাকা করণে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন! নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ২টি কাঁচা রাস্তা পাকা করণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ মে) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ৪৪লাখ ৯২ হাজার টাকা ও ৩৫লাখ ৭৭ হাজার ৩৭৬ টাকা ব্যয়ে পৃথক দুইটি কাঁচা রাস্তাপাকা করণে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন নাটোর-১ (ললপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ওই ইউনিয়নে ৩৫০ থেকে ৯৫৮ মিটার জামতলা মোড় কালুপাড়া রাস্তার বাইপাস রেলওয়ে ষ্টেশনের মফিজের বাড়ি থেকে ধানাইদহপাড়া রাস্তা ও ৪০০ মিটার হোসেনপুর পাঁকামোড় হইতে হোসেনপুর কবরস্থান পর্যন্ত রাস্তা পাকা করণের কাজ করা হবে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল আওয়ামীলীগ নেতা বাবুল আকতার, গোপালপুর পৌর আওয়ামী লীগের নেতা রোকুনুজ্জামান, ৬নং দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদরত ই খোদা পনির সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ান আওয়ামীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
এর আগে দুয়ারিয়া ইউনিয়ানের হাপানিয়া এলাকায় শ্রী শ্রী দূর্গা মন্দিরের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.