ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জাতির সূর্য সন্তানদের মহান আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলা জিমনেশিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এতে বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়,মোঃ মনজুরুল ইসলাম লিটন, প্রভাষক (হিসাব বিজ্ঞান) বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজ, সহকারী অধ্যাপক (বাংলা) বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ, মোঃ রবিউল করিম,মোসাঃ আম্মাতুন নেসা, (প্রভাষক বাংলা) বাগাতিপাড়া টেকনিক্যাল এ্যন্ড বিএম কলেজ, আব্দুল ওয়াহাব (প্রধান শিক্ষক), মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মোঃ নুরুজ্জামান (প্রধান শিক্ষক) গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ এবং সূধীজন অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.