রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে! রাজশাহী নগরীর চোদ্দপাই এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী আবু তালেব। শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৭ টার সময় রাজশাহী নগরীর চোদ্দপাই আইবিএ ভবনের সামনে এদুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বেলি বেগম (৪৫)। তিনি আহত আবু তালেবের স্ত্রী। আবু তালেব দুর্গাপুর চৌবাড়িয়া এলাকার তাসের উদ্দিনের ছেলে।
আহত আবু তালেবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী-স্ত্রী রাজশাহী নগরী থেকে গ্রামের বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যার ৭ টার কিছু পর একতা বাসের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। একতা যাত্রীবাহি বাসটি ঢাকা থেকে রাজশাহীর দিকে আসছিল আর নগরী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। চৌদ্দপায়া আইবিএ ভবনের সামনে পৌঁছলে একতা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক আহত বেলিকে মৃত ঘোষণা করেন। এদিকে বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস মোটরসাইকেল উদ্ধার করেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.