বাগাতিপাড়ায় ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন রনির মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
বাগাতিপাড়ায় ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন রনির মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে রনি (২৩) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া এলাকার লোকমানপুর স্টেশনের অদূরে আব্দুলপুর-রাজশাহী রেলওয়ে সড়কে এ ঘটনা ঘটে। নিহত রনি গাঁওপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
পাঁকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে রনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তাকে বাড়িতে শেকলে বেঁধে রাখতে হতো। বাবা নাসির জেলার উত্তরের বিলে দিনমজুরের কাজে ধান কাটাতে গেছেন। তিনি বাড়িরে না থাকায় পরিবারের লোকজন রনিকে শেকল থেকে মুক্ত করে রেখেছিল। শুক্রবার দুপুরের দিকে বাড়ির সবার অগচড়ে রনি রেল লাইনে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বিকাল ৬ টার দিকে রনির মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় নেয় জিআরপি পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.