বাগাতিপাড়ায় মোটারসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী আহত!
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বাগাতিপাড়ায় মোটারসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী আহত! নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোটারসাইকেলের ধাক্কায় রিফাত (১১) নামের এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া আশ্রয়নকেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত রিফাত বেগুনিয়া আশ্রয়ন কেন্দ্রের লিটন আলীর ছেলে এবং চকগোয়াশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
স্কুল থেকে বাড়ি ফেরার মোটারসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, বিকাল চারটায় স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে পেছন থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর পড়ে গুরুত্বর আহত হয় সে। ঘটনা টের পেয়ে রিফাতের মা স্বপ্না বেগম দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
চকগোয়াশ-বেগুনিয়া মসজিদের ইমাম হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত রিফাত বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রিফাতের বাবা লিটন শ্রমিকের কাজে চলনবিলে ধানকাটতে গেছেন বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.