বিদেশ পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক সুমন গ্রেফতার!
নাটোর প্রতিনিধিঃ
বিদেশ পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক সুমন গ্রেফতার! নাটোরে মালেশিয়ায় পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সোহরাব হোসেন সুমন (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে নাটোর সদর উপজেলার পন্ডিত গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সুমন নাটোরের লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নাটোর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলার পন্ডিত গ্রাম এলাকার জনৈক মাহবুবুর রহমান দুদুর একটি এজাহারের সূত্র ধরে সোহরাব হোসেন সুমনকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয়। এজাহারে মাহবুবুর রহমান দুদু উল্লেখ করেন, মালয়েশিয়া পাঠানোর নাম করে সোহরাব হোসেন সুমন গত বছরের ৬ নভেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে নাটোর সদরের পন্ডিত গ্রাম এলাকার ১৭ ব্যক্তির কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয়। প্রতারক সুমন এই টাকা নাটোর শহরের স্টেশন বড়গাছা সোনালী ব্যাংক শাখা এবং ডাচ বাংলা ব্যাংকের শাখার মাধ্যমে গ্রহণ করে। ওই ১৭ জনের কাছে থেকে এক কোটি টাকা নেয়ার পরও অদ্যাবধি কাউকে কোন ভিসা বা চাকুরীতে নিয়োগপত্র দিতে পারেনি। এতে তাদের সন্দেহ হলে তারা বৃহস্পতিবার আবারো টাকা দেয়ার কথা বলে প্রতারক সুমনকে ডেকে নিয়ে এসে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
পরে মাহবুবুর রহমান দুদুর এজাহারের ভিত্তিতে সোহরাব হোসেন সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.