নাটোরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর মুক্তি এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীর ওপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে শহরের আলাইপুর এলাকা থেকে দলীয় নেতা কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে হাফরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদল নেতা সানোয়ার হোসেন তুষারসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে মোটরসাইকেল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে আসছিল আবুল ব্যাপারী। এ সময় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আবুলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে এবং মোটরসাইকেল ভাংচুর করে। তাদের নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরব দর্শকের মত দাঁড়িয়ে দেখেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। আইন শৃংখলা বাহিনী যদি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেয় তাহলে এর জবাব রাজপথেই দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারী করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.