মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল! নওগাঁর মহাদেবপুরে চেরাগপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার (৯ এপ্রিল) বিকেলে শালবাড়ী সাদ্দামের মোড়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্হ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চেরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন জুয়েলের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
চেরাগপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সহ সভাপতি কছিমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, প্রচার সম্পাদক আমিন ইসলাম, সদস্য চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, মেহেরাব হোসেন, চেরাগপুর ইউনিয়্নের সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী প্রমূখ।
এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই ইফতার মাহফিলে অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.