নাটোর প্রতিনিধিঃ
নাটোর বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি অবসরপ্রাপ্ত ৪১ ভূমি কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেছে। শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরায় অনুষ্ঠিত সমিতির নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।
সমিতির নবনিবার্চিত সভাপতি আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, কল্যাণ সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি মৌদুদুর রহমান, মহাসচিব সাইফুল ইসলাম, নাটোর কালেক্টরেটের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক, নাটোর সমিতির সাধারন সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, তৃণমূলের ভূমি কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে নাগরিকদের ভূমি সেবা প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি রাজস্ব সংগ্রহ করে সরকারী কোষাগারে জমা করছেন। এই রাজস্ব ব্যবহার করে চলছে সরকারের তথা দেশের উন্নয়ন কর্মকান্ড। অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার নব নির্বাচিত ত্রি-বার্ষিক কার্যকরি কমিটির সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জুয়েলসহ ২১ সদস্যের পরিষদকে বরণ করে নেওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.