পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন! বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণের উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিকমানের টারশিয়ারি কেয়ার ১ হাজার শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদরের দাড়িয়াপাড়া এলাকায় এর উদ্বোধন করেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়ে একটি অত্যাধুনিক মানের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ হতে যাওয়ায় এটি উন্নত জেলা হিসেবে পরিণত হচ্ছে। বাংলাদেশের বেসরকারি সেক্টরে এত টাকা ব্যয়ে কোনো মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে ওঠেনি।
এ সময় তিনি পঞ্চগড়ের সম্ভাবনাময় চা শিল্প, প্রান্তিক জেলাটির বিভিন্ন উন্নয়ন, বর্তমান সরকারের আমলের নানা উন্নয়নচিত্র তুলে ধরেন। একই সঙ্গে যারা দেশের উত্তরের এ জেলায় এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। সম্মানিত অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মি. জুয়াং লিফেংয়ের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম রানা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রীনা, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান আমিরুর ইসলাম। নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক তৌফিক হাসান প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.