মহাদেবপুরে ভীমপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে ভীমপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল! মহাদেবপুরে ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার ৭ এপ্রিল বিকেলে দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার ,সহ সভাপতি কছিমুদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও,প্রচার সম্পাদক আমিন ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ভীমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক। ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভীমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার সদস্য তুহিন, মহাদেবপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার সদস্য চঞ্চল রহমান,ইখতিয়ার উদ্দিন দুরন্ত,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক বাপী কুমার মন্ডল রনি, সদস্য মেহেরাব হোসেন ও ছাত্রনেতা রহমত আলী প্রমুখ।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশ নেন। শেষে দলের চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.