মোহনপুর জাহানাবাদ ইউপি কৃষকদলের কমিটি গঠন!
নিজস্ব প্রতিবেদক:
মোহনপুর জাহানাবাদ ইউপি কৃষকদলের কমিটি গঠন! রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলার জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে খান মোঃ সালাউদ্দিন উজ্জ্বলকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাহানাবাদ ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে।
আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাকারিয়া মন্ডল, যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, রামকৃষ্ণ, ওয়াসিম হোসেন, হাবিব, সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল হামিদ, বাকশিমইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুনশেদ হোসেন মিঠু প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.