পুরো মাসজুড়ে ইফতারি বিতরণ করবে মহাদেবপুর ইউনিয়ন পরিষদ!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
পুরো মাসজুড়ে ইফতারি বিতরণ করবে মহাদেবপুর ইউনিয়ন পরিষদ! গোটা রমজান মাস জুড়ে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ। প্রতিদিন কমপক্ষেক দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে এই ইফতারি বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে এ উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে প্রথম দিনে দুইশ পরিবারের মাঝে ইফতারি বক্স বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল।
ইফতার বিতরণের সময় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শিহাব রায়হান, মাসুদ রানা, বদিউল আলম, আব্দুল মান্নান, ইউনুস আলী, বাদশা আলী, আজিজার রহমান, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল বলেন, ‘পবিত্র রমজানে অনেকেই সমস্যার মধ্যে আছেন। তাদের সহযোগী হবার জন্য সকল ইউপি সদস্যের সাথে আলোচনা করে আমরা প্রতিদিন দুঃস্থ রোজাদারদের ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছি। রমজানের পুরো মাসজুড়ে প্রতিদিন বিকেল সাড়ে ৫ টা থেকে ৬ টার মধ্যে দু’শর বেশি মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের ছাদে বসে খাওয়ারও ব্যবস্থা থাকবে।’ তিনি এব্যাপারে সকলের দোওয়া কামনা করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.