গুরুদাসপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
গুরুদাসপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু! নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী।
নিহতের দুই ছেলে নাজমুল ও শাকিল জানান, তাদের মা দুই দিন আগে পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ভিটাকাজিপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে সেখান থেকে এসে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তার মাকে স্বজোরে ধাক্কা দিলে রাস্তার উপরেই তাদের মায়ের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়। পরে বাস থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাজমা বেগমের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.