নলডাঙ্গায় অগ্নিকান্ডে ৪টি গরুর মৃত্যু; ৩ লাখ টাকা ক্ষতি!
নাটোর প্রতিনিধি:
নলডাঙ্গায় অগ্নিকান্ডে ৪টি গরুর মৃত্যু; ৩ লাখ টাকা ক্ষতি! নাটোরের নলডাঙ্গায় এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডে চারটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগতরাত ২ টার দিকে উপজেলার দুর্লভপুর গ্রামের হারুন অর রশীদ নামে এক কৃষকের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
অগ্নিকান্ডে গোয়াল ঘর ভষ্মিভুত হয়ে ৪ গরু মারা যাওয়ায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।
খাজুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য এসএম আমজাদ হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা রাতে বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক হারুন অর রশীদ। ওই গোয়াল ঘরে একটি গাভী, দুইটি এড়েঁ গরু ও একটি বকনাসহ ৪টি গরু রাখা ছিল। রাত আনুমানিক দুইটার দিকে ওই গোয়াল ঘরে আগুন লাগে। মহুর্তের মধ্যে তা দাউদাউ করে জ্বলে ওঠে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনে গোয়ালঘরসহ ৪ টি গরু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.