মহাদেবপুরে ডোবা থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে ডোবা থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার! নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা গ্রামের ছালেক হোসেনের ছেলে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের পিতা জানান, তার ছেলে সহ গ্রামের চার যুবক গ্রামের মোড়ে রাত ১০ টা পর্যন্ত কেরাম বোর্ড খেলে যে যার বাড়িতে চলে যায়। কিন্তু সাজ্জাদ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকেন। সকালে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা ওই যুবকেরা প্রায়ই নেশাদ্রব্য গ্রহণ করে থাকে। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতে গিয়ে ডোবার পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.