ধর্ম যার যার, উৎসব সবার এই সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চল এগিয়ে যাচ্ছে- দীপংকর!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
ধর্ম যার যার, উৎসব সবার এই সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চল এগিয়ে যাচ্ছে- দীপংকর! ধর্ম হোক যার যার কিন্তু উৎসব হোক সবার এই সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চলে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন খাদ্য সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের পার্বত্য এলাকার সন্তান। তাই রাঙামাটি তে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার। এজন্য ধর্মমত নির্বিশেষে একে অন্যের কাঁধে হাত রেখে মিলেমিশে আন্তরিকতার সাথে রাঙামাটির সকল উপজেলার উন্নয়নে কাজ করে যাবার আহ্বান জানান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রম এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে দুইদিন ব্যাপী বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রহ্ম গায়েত্রী যজ্ঞ বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ সনাতন ধর্ম মহাসম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
মহোৎসব কমিটির সভাপতি সুজিত করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,বাঙ্গালহালীয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সাংবাদিক ঝুলন দত্ত, পুলক বড়ুয়া, রাখাল চন্দ্রদাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বর্তমান সরকার আমলে পার্বত্য চট্টগ্রাম আমূল পরির্বতন হয়েছে। যেখানে রাস্তা-ঘাট ছিলো না সেখানে রাস্তা-ঘাট হয়েছে। সোলারের মাধ্যমে দূর্গম এলাকার মানুষ পেয়েছে বিদ্যুৎ। বর্তমান সরকার আমলেই একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। মসজিদ মন্দির গির্জা ওবিহার সহ উন্নয়নের অগ্রনী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী।
পরে এমপি দীপংকর তালুকদার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপভোগ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.