রাজশাহীতে ট্রাক চাপায় তরুণীর মৃত্যু!
রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ট্রাক চাপায় তরুণীর মৃত্যু! রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত খাদিজা আক্তার (১৮) রাজশাহীর তানোর উপজেলার চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল পেছনে বসে থাকা খাদিজা ছিটকে চাকার নিচে পড়ে যায়। এতে তিনি গুরতর আহত হলে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.