বাউয়েট এ হয়ে গেলো পিঠা উৎসব!
বাউয়েট, কাদিরাবাদঃ
বাউয়েট এ হয়ে গেলো পিঠা উৎসব! পিঠা উৎসব ১৪২৯ অনুষ্ঠিত হয়ে গেলো নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এ।
রোববার (২৯ জানুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিচার্স পয়েন্টে বনলতা হলের আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারজিয়া আকতার রিথি'র সঞ্চালনায় পিঠা উৎসবের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল (অব.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য পড়া লেখার পাশাপাশি নিজেদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে।
পিঠা উৎসব উপলক্ষে হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিজস্ব তৈরি বিভিন্ন রকমারী পিঠা-পুলি, হাতে তৈরি ক্র্যাফট্ সামগ্রীর সাতটি স্টল সাঁজানো হয়। এছাড়া বাউয়েট কালচারাল ক্লাবের শিল্পীরা দেশাত্ববোধক একক এবং দলীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও বনলতা হলের প্রভোস্ট মোছা. আছমা ইয়াসমিন, হলের হাউজ টিউটর, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.