বাউয়েটে 'অটোমেশন এন্ড রোবোটিক্স' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত!
বাউয়েট, কাদিরাবাদ নাটোরঃ
বাউয়েটে 'অটোমেশন এন্ড রোবোটিক্স' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী "অটোমেশন এন্ড রোবোটিক্স" শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বাউয়েট অটোমেশন এন্ড রোবোটিক্স ক্লাব এবং আই ট্রিপল ই বাউয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ এর সহযোগিতায় ক্যাম্পাসের স্কাইলাইট হলে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) ওয়ার্কশপ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, অটোমেশন ও রোবোটিক্স নিয়ে নতুন নতুন আবিস্কারের জন্য সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
ওয়ার্কশপ আয়োজনের জন্য ক্লাবের সভাপতিসহ সকল সদস্যদের ধন্যবাদ জানান প্রধান অতিথি।
ইইই বিভাগের প্রভাষক তারিক বিন আব্দুল আকিব'র সমন্বয়ে ও ইইই বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া নওশিন'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর মোঃ আব্দুল হামিদ (অব.), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষকমন্ডলি এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন রোবোটিক্স ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম।
দুইদিন ব্যাপী ওয়ার্কশপে বেইসিক অটোমেশন প্রোগ্রামিং, মোটর ইন্টারফেইস, সেন্সর ইন্টারফেইস, ইন্ট্রোডাক্শন টু রোবোটিক্স সেশনগুলো পরিচালনা করেন, রুয়েট রোবোটিক্স সোসাইটির প্রেসিডেন্ট মোঃ মাহফুজ রায়হান, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ জুনাইদ, টেকনিক্যাল সেক্রেটারি আরিফুর রহমান অনিক এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর মেহেদি হাসান মৃদুল প্রমূখ।
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩০ জন শিক্ষার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র এবং প্রশিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.