নাটোরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত! নাটোর-রাজশাহী মহাসড়কে বালুবাহি ট্রাক ও ভ্যান রিক্সার সংঘর্ষে আয়নাল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) সকালে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভ্যান চালক আয়নাল রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগিলা গ্রামের নজির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানয়, শনিবার সকালে আয়নাল তার মাল বোঝাই ভ্যান নিয়ে নাটোরের দিকে আসছিলেন। ডাকমারা গোরস্থান এলাকায় বালুবাহি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পরে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন ভ্যান চালক। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আয়নালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.