রানীশংকৈল ও পীরগঞ্জে অসহায় শীতার্তদের পাশে বিজিবি'র উষ্ণ ভালোবাসা!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রানীশংকৈল ও পীরগঞ্জে অসহায় শীতার্তদের পাশে বিজিবি'র উষ্ণ ভালোবাসা! ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার তিন’শ অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। বুধবার দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার গোগর ঈদগাঁহ মাঠে এই সব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন পিএসসি, ৫০ বিজিবির পরিচালক ও শিতকালীন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম জাহিদ পারভেজ, রংপুর রিজিওয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল সালাউদ্দিন নয়ন পিএসসি, ৫৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম, শীতকালীন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আশিফ সিদ্দিকি, ৫০ বিজিবির সরকারি পরিচালক মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এই কনকনে শীতে বিজিবি’র কম্বল পেয়ে খুশী হন শীতার্তরা।
এ সময় বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বলেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একাত্বতা প্রকাশ করে এক সাথে দেশের সর্বত্র নিরাপত্তা দিতে প্রস্তুত এবং আমরা সেনাবাহিনীর সাথে কম্বল বিতরণে অংশ নিয়েছি। সংবাদ কর্মীদের এক প্রশ্নের উত্তরে বলেন, বর্ডার গুলোর পাশে যে আধুনিক রাস্তার কথা বলছেন এই বিষয় গুলো আমাদের পরিচালকের সাথে অনেক বার কথা হয়েছে।আমি আবারাও পরিচালকের কাছে এই বিষয় টা তুলে ধরবো ইনশাআল্লাহ।
পরে বিজিবি`র মহড়া দেওয়া কয়েক টি স্থান ঘুরিয়ে দেখন সসংবাদকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.