আখের ট্রলির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
আখের ট্রলির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু!নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে মমতাজ বেওয়া (৬৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মমতাজ ওই গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী এবং বর্তমানে তিনি জামনগরের চাঁই পাড়া আশ্রয়ন প্রকল্পের একটি বাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ জামনগর বাজার থেকে ভ্যানযোগে পকেট খালি মোড়ের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি হাঁপানিয়া এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা আখ বহনকারী ট্রলির বগির সাথে ধাক্কা লাগলে সে ভ্যান থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় ট্রলির একটি চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি আনিসুল আজম বলেন, ঘটনাটি তিনি মোবাইলে শুনেছেন। অফিসের একটি কাজে এখন তিনি ঢাকায় আছেন। মিলের অন্য কর্মকর্তারা বিষয়টি দেখছেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আখ বহনকারী ট্রলির চালক পালিয়েছে, তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.