সরকারের উন্নয়নের ধারা জনগণের মাঝে পৌছে দিচ্ছেন সাংবাদিকরা- এমপি দীপংকর তালুকদার!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
সরকারের উন্নয়নের ধারা জনগণের মাঝে পৌছে দিচ্ছেন সাংবাদিকরা- এমপি দীপংকর তালুকদার! রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ এবং পাহাড়ে সরকারের উন্নয়নের ধারা লেখনির মাধ্যমে জনগণের মাঝে পৌছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এমপি বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করছে। দেশ ও জনগণের কল্যাণে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা নীতি ও নৈতিকতার মধ্য থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই মানুষের প্রত্যাশা। আমি সব সময় সংবাদ কর্মীদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো বলেও আশা প্রকাশ করেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের চম্পকনগরস্থ এমপি’র বাসভবনে রাঙ্গামাটি প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটি’র সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এসময় ৫ বার নির্বাচিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার-আল হক, দপ্তর সম্পাদক ও বাসস ও চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, জিটিভির জেলা প্রতিনিধি মিল্টন বাহাদুর, এশিয়ান টেলিভিমনের জেলা প্রতিনিধি মো: আলমগীর মানিক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক রাঙামাটির স্টাফ রির্পোটার মঈন উদ্দিন বাপ্পী, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি মো: নুরুল আমিন মানিক, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেইলী ইন্ডাষ্ট্রি’র জেলা প্রতিনিধি শাহ্ আলম উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাব অরাজনৈতিক প্রেস ক্লাব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাঙ্গামাটি প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটি পার্বত্য এলাকার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, এলাকার সমস্যা ও সম্ভাবনাসহ পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারা লেখনির মাধ্যমে জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। আমরা আশা করি পার্বত্য এলাকায় আওয়ামীলীগের উন্নয়নের ধারাবাহিকতা আরো প্রসারিত হোক এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাক।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.