প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২২, ৩:০৭ পি.এম
উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৪ চালককে জরিমানা!

উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৪ চালককে জরিমানা!
উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধি:
উচ্চ শব্দে হর্ন বাজানোয় ৪ চালককে জরিমানা! উচ্চ শব্দে হর্ন বাজানোর অপরাধে ৪ ট্রাক চালককে ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, ঠাকুরগাঁও ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে এই জরিমানা করা হয়। এসময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ৮ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন। সেই সঙ্গে কয়েকজন চালককে সতর্ক করা হয়।
ঠাকুরগাঁও জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে পরিচালিত মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন কার্যক্রমে এই জরিমানা করা হয়। দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাসনিম জাহান, এসময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের, সহকারী পরিচালক, মো: ইউসুফ আলী, তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এবং ঠাকুরগাঁও জেলা আনসারের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক স্টিকার লাগানো হয়
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.