মোহনপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ৫!
রাজশাহী ব্যুরোঃ
মোহনপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ৫!
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার হাটরা মোড়ে ট্রাকের ধাক্কায় আসাদুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়ছে। এ ঘটনার আহত হয়েছেন নিহতের বাবাসহ ৫ জন।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মোহনপুর উপজেলার হাটরা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আসাদুল মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ক্ষিদ্রহাটরা গ্রামের তজের আলীর ছেলে।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, নিহত আসাদুল ইসলাম ও তার বাবা তজের আলীসহ আহতরা অটোরিক্সা যোগে কামার পাড়ার দিকে যাচ্ছিল। ওই সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় আসাদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছে হয়েছেন ৪ জন।
আহতরা হচ্ছেন,ক্ষিদ্রহাটা গ্রামের নিহতের বাবা তজের আলী (৫৫), আনারুল ইসলাম (৫০), নওগাঁ জেলার মান্দা উপজেলার সিংগা গ্রামের জহির উদ্দিন (৪৫), সুয়াই গ্রামের আলিফ হোসেন (৫১), বালুকা গ্রামের ফিরোজ আলম (৩৫)।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মী ও মোহনপুর থানা পুলিশ যৌথভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.