
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাহারুল মোল্লার ছেলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সহ-সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোসাদ্দেকুল ইসলাম বাদশা
শনিবার (২০ নভেম্বর) উপজেলার সমস খলসী থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়ে হরিদাখলসী বামনগ্রাম, রামশার-কাজিপুর, আমতলী সহ বিভিন্ন এলাকায় ঘোরেন ও গণসংযোগ করেন তিনি।
মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মোসাদ্দেকুল ইসলাম বাদশা বলেন,
আমি ত্যাগি একজন কর্মী হিসাবে দল থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ দেয় তাহলে সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় বিপুল ভোটে আমি বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমাকে নির্বাচিত করলে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের সকল নাগরিক সুবিধা জনগণের মাঝে পৌঁছে দিয়ে ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের নেতারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.