সংবাদ শিরোনাম ::
জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা, আজাহার আলী!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে

জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা, আজাহার আলী!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগ নেতা, আজাহার আলী! আসন্ন পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রর্তীক নিয়ে মেয়র পদে নির্বাচন করতে চান বোদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আজাহাল আলী, শিক্ষিত ও সুদর্শন হ্যান্ডসাম চেহারার অধিকারী এই আওয়ামীলীগ নেতা।
ছোট থেকেই স্বপ্ন দেখতেন অসহায়-দরিদ্র জনগোষ্ঠির পাশে থেকে সেবা করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন শুনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দরিদ্র জনগোষ্ঠির সেবা করার সেই স্বপ্ন বুকে ধারন করে ছাত্র জীবনে ছাত্রলীগের পতাকাতলে এসে রাজনীতিতে প্রবেশ করেন।
এলাকাবাসী ও জনসাধারনের সাথে কথা বলে জানা গেছে, বোদা পৌরসভার সম্ভ্রান্ত আ.লীগ পরিবারের সন্তান আজাহাল আলী, লেখা পড়ার পাশাপাশি এলাকার যুবকসহ হতদরিদ্র জনগোষ্ঠীর সাধারণ মানুষের যেকোন সমস্যা ও বিপদে পাশে থেকে সহায়তার পাশাপাশি সহযোগীতা করে চলেছেন। এভাবেই তিনি তার কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে এলাকার আ’লীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মিসহ এলাকাবাসীর কাছে হয়ে উঠেছেন সমাজ সেবক ও জনপ্রিয় সংগঠক। মো: ছলেমান আলী নামের এক লোক বলেন, মো: আজাহাল আলী আ.লীগ পরিবারের সন্তান, ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি বলেন, সৎ, যোগ্য ও শিক্ষিত উদীয়মান এই নেতা। তিনি আরো বলেন, এলাকাবাসীর কাছে তিনি খুবই জনপ্রিয় ব্যক্তি, তাই পৌরসভা নির্বাচনে এবারে মেয়র পদে দেখতে চাই। সরেজমিনে গত কয়েকদিন ঘুরে বিভিন্ন পাড়া-মহল্লা ও দোকান পাটে গিয়ে সাধারণ জনগনের সাথে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন লড়াই সংগ্রামে জনগনের পাশে রয়েছেন। ফলে তিনি এলাকার দরিদ্র ও অসহায়দের একমাত্র ভরসার প্রতীক হয়ে উঠেছেন। তাই সাধারণ ভোটাররা বোদা পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ার জোর দাবি তুলেছেন। স্থানীয়রা আরো জানান, যেহেতু তিনি নৌকার প্রার্থী তাই আসন্ন পৌরসভার নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে পৌরসভার উন্নয়ন করতে পারবে। এবং সরকারি সকল সুযোগ সুবিধা সুষ্ঠু ভাবে জনগণ ভোগ করতে পারবে। এ বিষয়ে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাহার আলী বলেন, ছোট বেলা থেকেই দরিদ্র জনগনের সেবা করার স্বপ্ন দেখতাম। ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে বিভিন্ন লড়াই সংগ্রাম করেছি, এখনো নেতা-কর্মিসহ সাধারণ জনগনের সাথে মাঠেই আছি, এবং আমি মনে করি যে মানুষ মানুষের জন্য, আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। আমার উপার্জিত অর্থের মালিক শুধু আমি একা নই, এখান থেকে এলাকার উন্নয়ন মূলক কাজের বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করি। শুধু তাই নয়, পৌরসভার গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুব্যবস্থা সহ, মজজিদ, মন্দির, মাদ্রাসার, অনেক শিক্ষা প্রতিষ্টানে নিয়মিত সহযোগিতা করি। তিনি আরও বলেন, পৌরসভার সাধারণ মানুষের বেশ কিছু সমস্যা রয়েছে। বর্ষা মৌশুমে রাস্তা গুলো মরোন ফাদে পরিনত হয়। আর এই সমস্যাগুলো সমাধান করে সাধারণ মানুষের চাহিদা পূরণ করার জন্যই আসন্ন পঞ্চগড় বোদা পৌরসভার নৌকা মার্কার পদপ্রার্থী হিসেবে মনস্থির করেছি । মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রর্তীক দিয়েছেন। আমি বিজয়ী হলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্।




















