সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সভা!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে

শাহজাদপুরে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সভা!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সভা! সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি-জামায়াত এর নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা। শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ সোমবার (২৮ নভেম্বর) বিকেলে শ্রীফলতলা গ্রামে বিশাল জনসভার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬, এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জব্বার, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সহসভাপতি আব্দুল কাদের শেখ, স্বপন সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বিএনপি-জামায়াত‘র আগুন সন্ত্রাসীর মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজার। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বিএনপি-জামায়াত এর সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য রাজ পথেই মোকাবেলা করতে হবে।
এছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারও ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সকলকে কাজ করতে হবে।



















