ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

বাগাতিপাড়ায় ১০ দিনে ৮ জনের অস্বাভাবিক মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ১০ দিনে ৮ জনের অস্বাভাবিক মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ১০ দিনে ৮ জনের অস্বাভাবিক মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় গত ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ১০ দিনে ৮ জনের অনাকাঙ্ক্ষিত বা অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
বাকবিতন্ডায় ১জন, নদীতে ডুবে ২জন, সড়ক দূর্ঘনায় পৌর এলাকার ২জন, পিতা-মাতার উপর অভিমানে গলায় ফাঁস দিয়ে ও বিষ প্রানে ৩জন শিক্ষার্থীসহ মোট ৮ জনের মৃত্যু হয় এই উপজেলায়।

পারিবারিক ও স্থানীয় এবং পুলিশের সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে ছইমুদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, ছইমুদ্দিনের ভাইয়ের মেয়ের জামাই মুস্তাফিজ একই এলাকায় একটি দোকান ঘর নির্মাণ করেন সে দোকানের চালের পানি ছইমুদ্দিনের সীমানার ভেতর পড়ে এই নিয়ে তাদের কয়েক দিন যাবৎ কলহল চলছিল বুধবার (২ নভেম্বর) সন্ধ্যার আগে মুস্তাফিজের ভাই আলী আকবরের সাথে বাকবিতন্ডায় হলে বাসায় ফিরতেই তার অস্বাভাবিক মৃত্যু হয়।

গত ৫ নভেম্বর শনিবার বাগাতিপাড়ায় বড়াল নদে গোসল করতে গিয়ে মুনসুর রহমান মন্টু (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়। পরদিন রোববার (৬ নভেম্বর) সকালে ওই নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে দয়ারামপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, অসুস্থ ও বয়স্ক হওয়ায় ধারনা করা হচ্ছে বৃদ্ধ মন্টু মিয়া গোসল করতে গিয়ে নদের পানিতে ডুবে বৃদ্ধ মন্টুর মৃত্যু হয়।

রোববার (৬) নভেম্বর ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে বাগাতিপাড়া পৌর এলাকার নওশেরা মহল্লার আসিউল ইসলাম সবুজ (৩১) ও তার স্ত্রী শোভা খাতুন (২৭) দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত হন। বঙ্গবন্ধু পূর্ব থানার এসআই শরিফুল জানান, রোববার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার পথে বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ১১ নম্বর ব্রিজ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
জানা গেছে, সবুজ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকতেন। গত কয়েকদিন আগে নাটোর বিআরটি অফিস থেকে তার মোটরসাইকেলে ডিজিটাল নম্বর প্লেট লাগানোর ম্যাসেজ পেয়ে রোববার অফিস শেষে গ্রামের বাড়ি আসছিলেন তারা। বঙ্গবন্ধুসেতু এলাকায় পৌঁছাতেই এক সড়ক দুর্ঘটনায় সেখানেই তাদের মৃত্যু হয়। সোমবার (৭ নভেম্বর) গ্রামের বাড়িতে তাদের মৃতদেহ আসলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

৮ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরপপুর গ্রামের আজিজুলের মেয়ে ও লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিতু খাতুন (১৩) মা-বাবার উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বাগাতিপাড়া থানা পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) মেজবাউল জারিফ অর্ঘ্য নামে এক এলএলবি শিক্ষার্থী সিলিং ফ্যান লটকানো রডের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে রাত ১টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মৃত অর্ঘ চাঁপাইনবয়াবগঞ্জ সদরের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাসার মেজবাউল জাফেরের ছেলে এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বাউয়েট) এলএলবি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় পর্বের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে বাবার উপর অভিমান করে চৈতালি মন্ডল চৈতী (১৩) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে। উপজেলার পৌর এলাকার নওশেরা মহল্লার পলাশ মন্ডলের মেয়ে এবং বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন চৈতালি সন্ধ্যার সময়ও এলাকার রাস্তায় বাইসাইকেল চালাচ্ছিল। সেজন্য তার বাবা তাকে বকাঝকা করে। এতে বাবার উপর অভিমান করে বাড়িতে থাকা ফুরাডন (বিষ) খায়। পরিবারের লোকজন ঘটনাটি বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নেয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে বিষ খাওয়া একটি রোগী এসেছিল। চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

১১ নভেম্বর শুক্রবার দুপুরে বড়াল নদে মাছ ধরতে গিয়ে আনসার ভিডিপি সদস্যে সাদেকুল ইসলাম (৩২) এর মৃত্যু হয়েছে। উপজেলার ইউএনও পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। সাদেকুলের বাড়ি পৌর এলাকার দক্ষিণ মুরাদপুরে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বড়াল নদের ইউএনও পার্ক এলাকায় একসাথে অনেক মানুষ খেপলা জাল ফেলে মাছ মারছিলেন। একবার জাল ফেলতে গিয়ে জালের সাথে তিনিও পানিতে পড়ে ডুবে যায়। তখন আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করতে না পেরে উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম নদের পানিতে নেমে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানজিদা আক্তার জানায়, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নৈতিক শিক্ষার অভাব, পিতা-মাতার উপর অভিমান এবং অসতর্কতায় তাজা প্রাণ গুলোকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ১০ দিনে ৮ জনের অস্বাভাবিক মৃত্যু!

আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২