ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে-মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে-মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে-মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, এই পার্বত্য অঞ্চল দেশের গুরত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। এছাড়া খুব শীঘ্রই অসমাপ্ত রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী সহ সব জায়গার উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হওয়ার আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, আমাদের পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে রাঙ্গামাটি, বান্দরবান খাগড়াছড়িসহ সব পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষের জন্য সমানতালে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭ লাখ টাকার মসজিদ, মন্দির ও বিহারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইসচেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড. ইফতেকার আহমেদ (যুগ্ন সচিব), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে ৯০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লাখ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদ-উল-আকসা ভবন নির্মাণ ও ২০ লাখ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণ। যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়াধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে-মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

আপডেট সময় : ০৪:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২